রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

তিন মাস পর মসজিদ খুলে দিল কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পাঁচশ মসজিদ খুলে দিয়েছে কাতার সরকার। পাঁচ ওয়াক্তের নামাজ চালু হলেও জুমার নামাজ আপাতত অনুষ্ঠিত হবে না। মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা। তবে জনবহুল এলাকার মসজিদগুলো বন্ধ থাকবে। দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা।

গত সোমবার জুন থেকে বিধিনিষেধ কিছুটা প্রত্যাহার করার ঘোষণা আগেই দিয়েছিল কাতার সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত আকারে খুলে দেয়া হয় মসজিদ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া গেলেও জুমার নামাজে অংশ নিতে পারবেন না সাধারণ মুসল্লিরা।

কাতার সরকারের নির্দেশনা মেনে নামাজ আদায় করতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন দূতাবাস কর্মকর্তা এবং কমিউনিটি নেতা মাওলানা হাসিবুর রহমান ও বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিজের স্বার্থে আপনি সতর্ক থাকবেন। নিজের কাজ করবেন। কাতারে এখন পর্যন্ত আট হাজার বাংলাদেশিসহ আক্রা'ন্ত হয়েছেন প্রায় ৮১ হাজার মানুষ। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ