রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

লিবিয়ায় ‘শান্তি’ ফেরাতে একমত জার্মানি ও তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় চলমান অস্থিরত নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল। দুই নেতাই দেশটির অস্থিরতা নিরসনে আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মের্কেলের মুখপাত্র।

লিবিয়ায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ) ও জেনারেল খলিফা হাফতারের বিরোধিতা চলে আসছে। জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক অন্যদিকে হাফতারকে সমর্থন দিচ্ছে আরব ও ইউরোপের কিছু রাষ্ট্র। দুই পক্ষই তেলসমৃদ্ধ লিবিয়ায় সরকার গঠন করতে মরিয়া।

বিবৃতিতে বলা হয়, লিবিয়ায় জাতিসংঘের শান্তি কার্যক্রম পুনরায় চালু করার জন্য একমত হয়েছেন মের্কেল ও এরদোয়ান। এতে করে দীর্ঘদিন ধরে দেশটিতে যে অস্থিরতা চলছে তা বন্ধ হয়ে যাবে।

রয়টার্স বলছে, লিবিয়া ইস্যু নিয়ে জার্মানি ঐক্যমতে পৌঁছাতে পারলেও ফ্রান্সের সঙ্গে নানা মতবিরোধ দেখা দিয়েছে। ফ্রান্স প্রেসিডেন্টের এক মুখপাত্র তুরস্কের নেয়া নানা পদক্ষেপের সমালোচনা করেছেন।

তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশ হয়েও লিবিয়ায় আক্রমণাত্মক আচরণ করছে তুরস্ক। যা অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করতে চায় ফ্রান্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ