রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আফগানিস্তানে মাদরাসায় মর্টার বিস্ফোরণে ৯ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ বৃহস্পতিবার একটি মাদরাসায় মর্টার বিস্ফোরণে অন্তত ৯ জন শিক্ষার্থীর নিহত হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মর্টার হামলায় নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৮ এর নিচে বলে আফগানিস্তান পুলিশের মুখপাত্র খলিল আসির। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, মর্টার বিস্ফোরণ ঘটেছে। কোনো কারণে কে বা করা মর্টারটি মাদরাসার ভেতরে নিয়ে গিয়েছিল।”

মাদরাসাটি আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশের ইশকামিশ জেলায় অবস্থিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র জাওয়াদ হিজরিও এ ঘটনার সত্যতা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

চলতি মাসে কাবুলে দুটি মসজিদে ভয়াবহ বোমা হামলার রেশ না যেতেই মাদরাসায় মর্টার বিস্ফোরণের খবর আসলো।

গত শুক্রবার রাজধানীতে একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে চারজন নিহত হয়। এর এক সপ্তাহ আগে ‘গ্রিন জোন’ এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে প্রখ্যাত এক ইমামসহ দুজন নিহত হয়।

এসব হতাহতের খবর এমন সময় আসছে যখন দুই দশকের সহিংসতা বন্ধে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে তালেবান ও আফগানিস্তান সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ