রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

চীনা পণ্য বর্জনের ঘোষণা দিলো ভারতের ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

গত সোমবার রাতে লাদাখের গালোয়ান উপত্যাকায় চীন-ভারতের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দিল্লির এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। যদিও অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ৪৫ চীনা সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এরপরই বৃহস্পতিবার সর্ব ভারতীয় এ ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, মাহেন্দ্র সিং ধোনি ও শচিন টেন্ডুলকারকে ভারতীয়া সামান হামার অভিমান ক্যাম্পেইনের অধীনে চীনা পণ্য প্রচার বন্ধের আহ্বান জানানো হয়।

সাত কোটি ব্যবসায়ী ও ৪০ হাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিত্বের দাবি করে সংগঠনটি বলছে, বিভিন্ন আইটেমের তালিকা তৈরি করা হয়েছে যা বর্জন করা যেতে পারে।

‘প্রচারণার অংশ হিসেবে ব্যবসায়ীদের চীনা পণ্য বিক্রি না করতে উদ্ভুদ্ধ এবং ক্রেতাদের দেশীয় পণ্য কিনতে আহ্বান জানানো হবে। ’

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পণ্য ব্যবহারে সরকারের দিক থেকে নেতিবাচক দিক লক্ষ্য করা গেছে। বুধবার সরকারি সূত্র জানায়, টেলিযোগাযোগ অধিদফতর
নিরপত্তার বিষয়টি বিবেচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে ৪ জি-তে উন্নীত করার ক্ষেত্রে চীনা সরঞ্জাম ব্যবহার না করার জন্য প্রস্তুত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ