রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ভারত, মেক্সিকো, নরওয়ে ও আয়ারল্যান্ড জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ বুধবার ২০২১ ও ২০২২ সালের জন্য চারটি দেশকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে।

কানাডা আবারও ভোটাভুটিতে হেরে গেছে এবং আফ্রিকার আসন দ্বিতীয় ধাপের ভোটাভুটিতে যাচ্ছে। ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে, জিবুতি ও কেনিয়া উভয়ই জয়ের জন্য দুই তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে, দেশ দুটি আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোটে যাবে।

পশ্চিমা একটি আসনের জন্য দীর্ঘ ও ব্যাপক প্রচারণা সত্ত্বেও কানাডা ভোটাভুটিতে আয়ারল্যান্ড ও নরওয়ের কাছে হেরে গেছে। এটি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি আঘাত হয়ে উঠতে পারে।

সম্প্রসারিত নিরাপত্তা পরিষদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে স্থায়ী সদস্য পদ লাভে ব্যর্থ হয়ে অস্থায়ী সদস্য পদে ভোটাভুটিতে অংশ নেয়া ১৯২ দেশের ভোটের মধ্যে ১৮৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে ভারত। মেক্সিকো ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

আফ্রিকার একটি আসনের বিপরীতে দু’টি দেশ ভোটভুটিতে অংশ নেয়, এতে কেনিয়া পেয়েছে ১১৩ ভোট এবং জিবুতি পেয়েছে ৭৮ ভোট। কেনিয়া আফ্রিকান ইউনিয়নের সমর্থন পেয়েছে, কিন্তু জিবুতি বলছে, আসনটি তাদের জন্যই থাকা উচিত। নাইরোবি এর আগে নিরাপত্তা পরিষদে ছিল এবং পর্যায়ক্রম অনুসারে আসনটি তাদেরই পাওয়া উচিত।

ফ্রান্সভাষী জিবুতি ও ইরেজিভাষী কেনিয়া উভয়ই হর্ন অব আফ্রিকার শান্তি বজায় রাখা ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরে। জাতিসংঘ শান্তি মিশনে তাদের অবদানের কথা তুলে ধরে এবং দক্ষিণ সুদানের শরণার্থীদের আশ্রয় দানের কথা উল্লেখ করে।

কানাডা ২০১০ সালে নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়, সে বার বেছে নেয়া হয় পর্তুগালকে। এবার জাস্টিন ট্রুডো সর্বাত্মক চেষ্টা করেছেন বিজয়ী হওয়ার জন্য যাতে তাকে দেশে সমালোচিত হতে না হয়।

-এটি