রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে প্রস্তুত তুরস্ক-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কুর্দিদের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালাতে সম্মত হয়েছে তুরস্ক ও ইরান। দুই রাষ্ট্রই একে অপরকে এ বিষয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এমনটিই দাবি করেছেন ডক্টর সারবিস্ট নেবি নামে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ।

তিনি বলেন, সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুর্কি হামলা এরই বার্তাই বহন করে যে, ইরান-তুরস্ক এখন একসঙ্গে কুর্দিদের বিরুদ্ধে লড়াই করবে। এই পরিকল্পনায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিও যুক্ত আছেন।

তিনি আরো বলেন, কুর্দি সম্প্রদায়ের কর্তৃত্বকে গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও ইরান। ডক্টর সারবিস্ট নেবির দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ইরাকের ওমারান জেলার কুর্দিশ মেয়র ফারজাং আহমেদ। তিনি বলেন, আমাদের সন্দেহ তুরস্ক ও ইরান সমঝোতা করেছে। কারণ এই প্রথম তুরস্ক এই এলাকায় হামলা করেছে।

আল-আরাবিয়া নিউজ বলছে, এই বৈঠকের পরই আঙ্কারায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

জানা যায়, গত দুইদিন ধরে উত্তর ইরাকে সীমান্ত ঘেঁষা ইরানি কুর্দেশিয়ান এবং ডেমোক্র্যাটিক পার্টি অব ইরানিয়ান কুর্দেশিয়ান (পিডিকেআই) অধ্যুষিত এলাকা লক্ষ্য করে আর্টিলারি হামলা করছে ইরান। একই এলাকায় তুরস্কও একাধিক হামলা করেছে।

স্থানীয় কুর্দিশ গণমাধ্যম জানায়, যেসব এলাকায় হামলা হয়েছে সেসব এলাকার গ্রামগুলো জনশূন্য হয়ে পড়েছে। মানুষ জীবন বাঁচানোর তাগিদে অন্য জায়গায় পালিয়ে গেছে।

192969

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ