রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

নতুন বিপজ্জনক পর্যায়ে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নতুন বিপজ্জনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তাদের হিসাবে, গত বৃহস্পতিবার একদিনেই সারা পৃথিবীতে নতুন করে রেকর্ড সংখ্যক দেড় লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার জেনেভা-র সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস।

তিনি বলেন, গোটা বিশ্ব এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত একদিনে যে দেড় লাখ মানুষ শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই হলো আমেরিকা অঞ্চলের।

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যও রয়েছে সর্বোচ্চ সংক্রমণের তালিকায়। ভাইরাসটি এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলেছে। প্রকৃতপক্ষে পুরো দুনিয়া এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, এখনও বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।

মানুষ ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ছে। এজন্যই হয়তো অনেক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে। তবে করোনা এখনও দ্রুত বিস্তার ঘটিয়ে চলছে। ফলে সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার মতো বিষয়গুলো এখনও খুবই জরুরি। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ