রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

মৌমাছির কামড়ে জর্দানের দশ বছর বয়সী হাফেজা সুমাইয়া মানসুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: জর্দানের দশ বছর বয়সী কোরআনের হাফেজা সুমাইয়া মানসুর মুতালিকা গতকাল শুক্রবার ইরবাদ জেলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তার পরিবারের সূত্রে আরবি একাধিক গণমাধ্যম জানিয়েছে, মৌমাছির কামড়ে (হুলফুটান) ছোট্ট এই কোরআনের পাখি অসুস্থ হয়ে পড়ে এবং ক্ষতস্থানে তীব্র ব্যথার ফলে তার ইন্তেকাল হয়।

সুমাইয়া মানসুর অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্ত করে তার দেশে এক বিস্ময় সৃষ্টি করেন। জর্দানজুড়ে তার তিলাওয়াতের অসংখ্য ভক্ত রয়েছে।

সুমাইয়া মানসুরের মৃত্যুতে জর্দানের স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে শোক জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়ে তার মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানায়। সূত্র: আমিরাত নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ