রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সূর্যগ্রহণের সময় সৌদির পবিত্র দুই মসজিদে সালাতুল কুসুফ আদায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটেছে আজ রোববার, বিশ্বের বিভিন্ন দেশের মত সৌদিআরবেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

সূর্যগ্রহণের সময়ে সৌদির মক্কা মকাররমার বাইতুল্লাহ (কাবাগৃহ) শরিফে এসময়ের বিশেষ ইবাদত সালাতুল কুসুফ আদায় করা হয়েছে।

আল হারামাইন ইনফো জানিয়েছে, মক্কার গ্র‍্যান্ড মসজিদ হারাম শরিফে সালাতুল কুসুফে অংশ নিতে মুসল্লিদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া, মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ সৌদিআরবের অধিকাংশ মসজিদে সূর্যগ্রহণের সময় সালাতুল কুসুফ আদায় করা হয়।

প্রতিবার চন্দ্রসূর্যগ্রহণে আল হারামাইনিশ শারিফাইনে এদিনের বিশেষ আমল সমূহের ওপর আলাদা গুরুত্ব দেয়া হয়, সরকারই এর সব ব্যবস্থা করে থাকে।

সালাতুল কুসুফ আদায়ের পরে সৌদির মসজিদগুলোতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর নিকট সম্মিলিত দোয়া করা হয়। প্রতিটি মসজিদের ইমামগণই এই দোয়া পরিচালনা করেন।

দোয়ায় দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করা হয়েছে। তাওবা ইস্তেগফার করে দোয়া কবুলের জন্যও মিনতি করেন সমাগত মুসল্লিরা। সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ