রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পাকিস্তানের বিশিষ্ট আলেম পীরে কামেল আল্লামা আজিজুর রহমান হাযরাভির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের বিশিষ্ট আলেম দীন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রবীন নেতা, পীরে কামেল আল্লামা আজিজুর রহমান হাযরাভি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্র: উর্দু পয়েন্ট

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে তার ইন্তেকাল হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় জামিয়া দারুল উলূম জাকারিয়া ইসলামাবােদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আজিজ উর রহমান হাজারভি (১৯২২-২৩ শে জুন ২০২০) একজন পাকিস্তানি ইসলামি স্কলার ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রবীণ নেতা (এফ)। ইসলামাবাদে জামিয়া দারুল উলূম জাকারিয়ার সভাপতি ছিলেন। তিনি মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি রহ. খলিফা ছিলেন।

তার মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রধান, মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সিনেটর মাওলানা আবদুল গাফুর হায়দারী শোক প্রকাশ করেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান বলেন, হজরতের মৃত্যুতে দেশ একজন মহান নেতাকে হারিয়েছে। তার স্থান অপূরণীয়। সূত্র:উর্দু পয়েন্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ