রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সৌদি আরবে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

সৌদি জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হামলা চালানো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ-কে দেয়া এক বিবৃতিতে জোট মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, মঙ্গলবার নজরান ও জিজানে নিক্ষেপ করা হুতিদের তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছেন। সোমবার দিন শেষে সউদীতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোরও অভিযোগ করেন তিনি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে।

মঙ্গলবার খুব সকালে রিয়াদে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বিকট দুটি শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া শহর থেকে আকাশের দিকে কুণ্ডলী পাকানো ধোঁয়াও উঠতে দেখেছেন তিনি।

এর আগে করোনা মহামারীর কারণে দুই পক্ষ থেকে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল। গত মাসে যার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে হুতিরা সৌদি আরবের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সউদী আরব বিমান হামলা চালিয়ে তার জবাব দিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ