রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সিরিয়ায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা করেছে ইসরায়েল। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালায় ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সানা জানায়, সিরিয়ার বিমানবাহিনী সফলতার সাথে এই হামলা মোকাবেলা করে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন।

এর আগে ২২ জুন সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ