রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সংসদে ওসামা বিন লাদেনকে শহিদ বললেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ফের শহিদ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান বলেন, অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা ওসামাকে হত্যা করেছে। যার ফলে অস্বস্তির মুখে পড়েছিল পাক সরকার।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিজের ভাষণে ইমরান খান আরো বলেন, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম, যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল, তাকে শহিদ করে।’

জানা যায়, এর আগেও ওসামাকে শহিদ বলে আখ্যা দিয়েছিলেন ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার আগে ওসামাকে জঙ্গি বলেননি তিনি।

ওসামার বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন ইমরান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে ইমরান জানিয়েছিলেন, অ্যাবোটাবাদে ওসামার উপস্থিতির খবর মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল পাকিস্তান।

ইমরানের মতে, পাকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ওসামার বিরুদ্ধে মার্কিন সেনার সেই গোপন অভিযান চালানো উচিত হয়নি।

-এটি