রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

করোনামুক্ত মদিনা মুনাওয়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনা মুনাওয়ারাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করোনামুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা এখন সবাই এখন সুস্থ হয়েছেন। শহরটিতে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছে সৌদি সরকর। এরই অংশ হিসেবে সম্প্রতি কারফিউ তুলে নেয়া হয়েছে। তবে ব্যতিক্রম পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে। সংক্রমণের ঝুঁকি থাকায় মক্কায় এখনো কারফিউ রয়েছে।

সেইসঙ্গে এবারের হজ সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর বিদেশ থেকে কেউ হজে যেতে পারবে না। স্থানীয় ও সৌদিতে অবস্থারত বিদেশিদের মধ্যে হাজার খানেক লোক নিয়ে এবারে হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও করোনার কারণে দীর্ঘদিন স্থবির থাকা সৌদি আরবের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশটির সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ