রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পাকিস্তান জামায়াতের সাবেক আমিরের মৃত্যুতে মুফতি তাকি উসমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সৈয়দ মনোয়ার হোসাইনের মৃত্যুতে মুফতি তাকি উসমানী গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ শোক বার্তা জানান।

তিনি বলেন, "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ মাসে কেমন কেমন সব খবর পাচ্ছি। অবশেষে জামায়াতে ইসলামীর সাবেক আমির সৈয়দ মনোয়ার হোসাইনও আমাদের বিচ্ছিন্নতার কষ্ট দিয়ে গেলেন।"

তিনি আরও বলেন, শৈশবে সৈয়দ মনোয়ার হোসাইন যখন জমিয়তে তলাবার রুকন ছিলেন, তখন তার সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করার সুযোগ হয়েছে।

জামায়াতের জৈষ্ঠ এ নেতার মাগফিরাত কামনা করে মুফতি তাকি উসমানী বলেন, আল্লাহ তায়ালা মরহুমকে পরিপূর্ণ ক্ষমা করে দিন এবং তার পরিবার ও জামায়াতে ইসলামীর সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

প্রসঙ্গত, পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সৈয়দ মনোয়ার হাসান শুক্রবার রাজধানীর করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০০৯ সালে ৭০ শতাংশ ভোট পেয়ে প্রথম বার তিনি দলের আমির হিসেবে মনোনীত হন।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত চতুর্থ জামায়াতে-ই-ইসলামীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এ নেতা। ২০১৩ সালে সাধারণ নির্বাচনের পর দলের ভরাডুবির পর দলীয় সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা হারান।

১৯৪১ সালে দিল্লিতে জন্মগ্রহণকারী সৈয়দ মনোয়ার হাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ। তিনি তার পরিবার ও দলীয় নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ