রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

১১ জুলাই থেকে পাকিস্তান বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বিশ্বব্যাপী করোনার কারণে স্থগিত হওয়া পাকিস্তান মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে বোর্ডটি। আগামী ১১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত মাদরাসাসমূহের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বুধবার (২৪ জুন) জামিয়া উলুমিল ইসলামিয়া মুহাম্মদ ইউসুফ বিন্নুরি টাউন মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের এক বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পাকিস্তান বেফাকুল মাদারিসের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে সকল কওমি মাদরাসা খুলে যাবে। করোনা ভাইরাস রোধে যাবতীয় সরঞ্জাম বেফাকের দায়িত্বে মাদরাসাসমূহে পৌছে দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থবিধি মেনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ১১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত গত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্র: পাকিস্তান বেফকের অনলাইন ওয়েব সাইট।

এর আগে গত ১৫ মার্চ পাকিস্তানের দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। মাদরাসাসমূহ ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করার পর এখন পরীক্ষার সিদ্ধান্ত জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ