রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

করোনা পরিস্থিতি ‘নতুন ভয়াবহ পর্যায়ে’ ঢুকে পড়েছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন বা এক কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আরও এক লাখ। ৫ লাখেরও অধিক লোক মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে।

এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বলছে, এবারে নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব। ইউরোপ ও এশিয়ার কিছু দেশে করোনা নিয়ন্ত্রণ এসেছে বটে কিন্তু বিশ্বের অনেক দেশে কভিড-১৯ আক্রান্ত বাড়ছে উচ্চগতিতে।

সংস্থাটি জানায়, ১ মিলিয়ন বা দশ লাখ রোগী শনাক্ত হতে সময় লেগেছে তিন মাস, কিন্তু শেষ ১০ লাখ রোগী মাত্র আট দিনে পাওয়া গেছে।

ডব্লিউএইচও এর লাতিন আমেরিকা কর্তৃপক্ষের একজন বলছেন, যে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শনাক্ত হওয়ার পরিমাণ, কিন্তু এটা একটা পানির ওপর ভেসে থাকা বরফের টুকরোর মতো আমরা কেউ জানি না আসল সংখ্যা কত বেশি হতে পারে।

দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্য আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্র শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবার থেকে এগিয়ে থেকেও এখনো নতুন রোগী শনাক্ত করছে বেশি। কিছু রাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে।

ব্রাজিল ১০ লাখ রোগী ছাড়িয়ে গেছে, সেখানেও রোগী বাড়ছে হু হু করে। জুন মাসের এই সময়টায় এসে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও লাতিন আমেরিকায় রোগী শনাক্ত বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ