রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন।

রোববার রাজধানী তেহরানের করোনা প্রতিরোধবিষয়ক সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, করোনা ভাইরাসের মহামারী কার্যকরভাবে মোকাবেলায় যেসব জায়গাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হবে, সেসব স্থানে ৫ জুলাই থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। যেসব জায়গায় জনসমাগম বেশি হয়, সেখানে অবশ্যই মাস্ক পরে যেতে হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি বলছি যে, আমাদের দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করার মতো অবস্থা তৈরি করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে এই ভাইরাস প্রতিরোধ করার প্রধান উপায়। তাই লোকজনকে সেটি মানতে হবে।

রুহানি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের দ্বিতীয় উপায় হচ্ছে মাস্ক পরা। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং আগামী ৫ জুলাই থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সবাইকে সংশ্লিষ্ট দিকনির্দেশনা মেনে চলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ