রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে টিকটক-এর মত ভিডিও তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিকটক, এছাড়াও উইচ্যাট এবং শেয়ারইট।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় জানিয়েছে, ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।

ভারত সরকার বলছে এই পদক্ষেপ ভারতের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে।

ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে পিআইবির টুইটে জানানো হয়।

যেসব অ্যাপ নিষিদ্ধ হল-

https://twitter.com/PIB_India/status/1277626031352905728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1277626031352905728%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.dailynayadiganta.com%2Fsubcontinent%2F511959%2FE0A69FE0A6BFE0A695E0A69FE0A695-E0A6B8E0A6B9-E0A7ABE0A7AF-E0A69AE0A780E0A6A8E0A6BE-E0A685E0A78DE0A6AFE0A6BEE0A6AA-E0A6ADE0A6BEE0A6B0E0A6A4E0A787-E0A6A8E0A6BFE0A6B7E0A6BFE0A6A6E0A78DE0A6A7-E0A698E0A78BE0A6B7E0A6A3E0A6BE

লাদাখে বিরোধপূর্ণ চীন ভারত সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে ১৫ জুনের হাতাহাতি সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন সৈন্য মারা যাবার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ওই সংঘর্ষের ঘটনার কয়েক সপ্তাহ আগেই দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডাররা দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো মেনে সীমান্ত এলাকায় কোনরকম বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করতে সম্মত হয়েছিলেন।

সংঘাতের পর এবং সংঘাত পরবর্তী পাল্টাপাল্টি দোষারোপের পর দুই দেশই যখন প্রকাশ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, তখন ভারতের দিক থেকে চীনা মোবাইল অ্যাপগুলো বন্ধের ঘোষণা এল। বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ