রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

বিয়ের দুদিন পরই বরের মৃত্যু, অনুষ্ঠানে আসা ৯৫ জন আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে চার নম্বরে আছে ভারত। দেশটিতে প্রতিদিনই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবুও জনসাধারণের মধ্যে এখনো সচেতনতার অভাব। ফলে দীর্ঘ তিন মাসের বেশি সময় লকডাউন চলার পরও সংক্রমণ ঠেকাতে পারছে না ভারত সরকার।

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেন বিহারের এক যুবক। বিয়ের ঠিক দুইদিন পর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ওই বর। পরে নমুনা পরীক্ষা করে ওই বিয়ের অনুষ্ঠানে আসা আরো ৯৫ জনের শরীরে মরণব্যাধী এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এটাই বিহারে প্রথম বড় ধরনের সংক্রমণ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বরের বাড়ি বিহারের পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরের একটি এলাকায়। করোনা সংক্রণের ঝুঁকি থাকা সত্ত্বেও গত ১২ মে বিয়ের উদ্দেশে গ্রামে ফেরেন ওই যুবক। পরে তার শরীরে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলেও তথ্য গোপন করে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান।

আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানা গেছে, সেখানে গত একদিনের ব্যবধানে নতুন করে আরো ১৮ হাজার ৫২২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এর ফলে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ১৬ হাজার ৯১৭ জন মৃত্যুবরণ করেছেন ভারতে। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৫৭৭ জন, যা মোট শনাক্তকৃত রোগীর ৫৯ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ