রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেক। দেশটির রাজধানী তেহরানের সিনা আথার ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও আনাদুলু এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভিডিওতে অনেক দূর থেকে ধোয়া দেখা গিয়েছে। কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হরিরচি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, দশজন মহিলা এবং তিনজন পুরুষ প্রাণ হারিয়েছেন। পরে নিহতের সংখ্যা আরও ছয় জন বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানান।

তেহরানের ডেপুটি হেড পুলিশ স্থানীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ক্লিনিকে অক্সিজেন ট্যাঙ্ক ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

দমকল কর্মকর্তা জালাল মালেকি জানিয়েছেন, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তারা বেশিরভাগ উপরের তলায় ছিলেন। অপারেশন রুমে, যাদের অপারেশন চলছিল অথবা রোগীদের সঙ্গে ছিলেন তারা দুর্ভাগ্যবশত ধোঁয়া এবং গরমে প্রাণ হারিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতর ২৫ জন কর্মী ছিলেন যারা সার্জারি এবং অন্যান্য মেডিকেল কাজকর্মে যুক্ত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ