রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইসরাইলকে তার সার্বভৌম এলাকা জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকা পর্যন্ত না বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলি দৈনিক ইয়েদিট আহরনট প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

নিজেকে একজন ইসরাইলের অনুরাগী হিসাবে অভিহিত করে বরিস জনসন বলেন, ইসরাইল যদি তার সার্বভৌম এলাকা বাড়ানোর পরিকল্পনা থেকে সরে না আসে তবে সেটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আমি গভীরভাবে আশা করি যে ইসরাইল তার সংযুক্তি আর বাড়াবে না। যদি উভয় পক্ষের সম্মতি ছাড়া ইসরাইল একতরফা ভাবে সীমানা বৃদ্ধি করে তাহলে লন্ডন ১৯৬৭ সালের সীমানার বাইরের অতিরিক্ত অংশকে স্বীকৃতি দেবে না।

জনসন বলেন, আমাদের এখন এই মুহুর্ত সমস্যাটির সমাধানে আরো জো'রালোভাবে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং যৌক্তিক সমাধান খুঁজতে হবে। তবে ফিলিস্তিনিদের ইসরাইলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করার বিষয়টি বরিস জনসন তার বক্তব্যে উল্লেখ করেননি।

পয়লা জুলাই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিতে যাবেন বলে আগেই জানা গেছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রকল্পের অন্তর্ভুক্ত এই চাল সারা বিশ্বজুড়ে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷

ফিলিস্তিনের পক্ষে থাকা আরব লীগও জানিয়েছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরাইলের এই অধিগ্রহণ পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যজুড়ে ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসরাইল এই অধিগ্রহণের পথে অনড় থাকলে ব্যাপক গণ্ডগোল বাধতে পারে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ