রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

বিশ্বের প্রথম ইসলামি ব্যাংক প্রতিষ্ঠাতা শায়খ সাঈদ বিন আহমাদ আলে লুতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট অর্থনীতিবীদ এবং বিশ্বের প্রথম ইসলামি ব্যাংকের প্রতিষ্ঠাতা শায়খ সাঈদ বিন আহমাদ আলে লুতা গত রোববার (২৮ জুন) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এসময় তার বয়স হয়েছিল ৯৭ বছর।

তিনিই ১৯৭৫ সালে দুবাইয়ে বিশ্বের প্রথম ইসলামি ব্যাংক 'দুবাই ইসলামি ব্যাংক' প্রতিষ্ঠা করেন।

অর্থনীতির বিভিন্ন খাতে অবদান রাখা মহান এই মনিষী ১৯২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।

পড়াশোনা সমাপ্ত করেই পিতার হিরার ব্যবসায় সহযোগিতার মাধ্যমে তার কর্মময় জীবনের সূচনা হয়। অল্প সময়েই তিনি আমিরাত ও মধ্যপ্রাচ্যের সেরা ১০ অর্থনীতিবীদের খেতাব অর্জন করেন। ১৯৯৯ সালে আমেরিকার পার্কটন ইউনিভার্সিটি তাকে এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

শায়খ সাঈদ বিন আহমাদ আলে লুতার ইন্তেকালে বিশ্বের বড় বড় মনিষীগণ শোক প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন রশিদ আলে মাকতুম তার মৃত্যুতে মর্মাহত হয়েছেন বলে টুইট করে জানিয়েছেন।

বিশ্ব মুসলিম ওলামা সংঘের সেক্রেটারি জেনারেল শায়খ আলি কারাদাগিও গভীর শোক প্রকাশ করেছেন। ইসলামি অর্থনীতিতে মুসলিম উম্মাহর জন্য তার খেদমতের কথা উল্লেখ করে তার জন্য জান্নাতের দোয়া করেছেন।

সূত্র: আনাদুলু এজেন্সি আরবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ