রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩- তে দাঁড়িয়েছে। খনির ভেতর আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে। সেখানে পাথর সংগ্রহ করার সময় কাদার একটি বিশাল ঢেউয়ের নিচে শ্রমিকরা চাপা পড়েন।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ এক ফেসবুক পোস্টে বলেছে, ‘জেড খনি শ্রমিকরা কাদার ঢেউয়ের মধ্যে পড়েছিলেন। টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।’

হপাকান্তের খনিগুলোর দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সেখানে প্রায়ই প্রাণঘাতী ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে হপাকান্তে বহু লোক নিহত হয়েছে। তাদের অনেকেই স্বাধীন রত্ন সন্ধানী। বড় খনিগুলো অনুসন্ধান চালানোর পর পড়ে থাকা অবশিষ্টাংশের মধ্যে রত্ন খোঁজেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ