রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৩০৪ কোটি টাকা দেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৩২ মিলিয়ন ইউরো বা ৩০৪ কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার (২ জলাই) রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারকে এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে থাকা বাংলাদেশি ও সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রায় ১ মিলিয়ন বা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশকে সহায়তা করতেই মূলত এ অর্থ সাহায্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

এছাড়া ঘোষিত অর্থ সাহায্যের মাধ্যমে ১২ মিলিয়ন ইউরো বা ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবেলায় ব্যবহার করা হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো বা ১৯০ কোটি টাকা বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার যেমন খাদ্য,শিক্ষা,পুষ্টি,পানি,পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজে তেরিন্ক জানান, এই ৩২ মিলিয়ন ইউরো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের অব্যাহত মানবিকতার ক্ষেত্রে অবদান রাখবে। এটি কোভিড-১৯ মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারের অধিবাসী ও রোহিঙ্গাদের জন্য মহামারী মোকাবেলা সাহায্যও বটে।

-এটি