রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত

বেনাপোল সীমান্ত এলাকায় বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ ফেলে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

রিয়াজুল ইসলাম সীমান্তবর্তী গ্রাম ধান্যখোলার কাটু মোড়লের ছেলে। সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আজ সকালে ওই গ্রামের বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে রিয়াজুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, মরদেহের পাশে পাঁচ কেজি গাজার একটি প্যাকেট পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে, রিয়াজুল ভারত থেকে মাদক চোরাচালান করতো। শুক্রবার ভোরেও মাদক নিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় ভারতের বাঁশঘাটা সীমান্ত ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে মারা যায়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ বাংলাদেশের ভূ-খণ্ডে ফেলে রেখে যায়।

সেলিম রেজা আরো জানান, বিজিবি সদস্যরা পরে বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ