রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন: লাতিন আমেরিকার ৩২০ বিশিষ্ট নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন লাতিন আমেরিকার ৩২০ জন বিশিষ্ট ব্যক্তি।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়েছে তেলআবিব তা ঠেকানোর জন্য এই আহ্বান জানিয়েছেন এসব বিশিষ্ট নাগরিক।

দি বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন্স বা বিডিএস নামের সংগঠন এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান। বিবৃতিতে সই করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, লুলা ডি সিলভা, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার নাগরিক অ্যাড্লফো পেরেজ এসকুইভেল।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা বিশ্বব্যাপী যে আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বর্ণবাদবিরোধী জাতিসংঘের স্পেশাল কমিটিকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়েছে যাতে ফিলিস্তিনি জনগণের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের অনুসৃত বর্ণবাদী নীতির অবসান ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভূমি দখলের ব্যাপারে ইসরাইলের এই পরিকল্পনা শুধুমাত্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শান্তির জন্য হুমকি নয় বরং এটি সেই সমস্ত নারী-পুরুষের ওপর হামলা যারা উপনিবেশবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ