রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

যুদ্ধের চেয়ে করোনায় মৃত্যুর হার বেশি হতে পারে ইয়েমেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসকরা হাসপাতালে এসে কাজ শেষ করে নিঃশব্দে চলে যান। সংক্রমনের ভয়ে করোনায় মৃত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করার মতোও কেউ নেই।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এখন জাতিসঙ্ঘ স্বীকৃত সরকার রয়েছে। দেশটির রাজধানী অ্যাডেনে ঝলসানো সূর্যের মধ্যে দম বন্ধ হওয়া পরিবেশেও কবর খনন এবং আকস্মিক জানাজার দৃশ্য দেখা যায়।

কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অ্যাডেনের আল রাদওয়ান কবরস্থানটি গত কয়েক মাসের মধ্যেই দ্রুত প্রসারিত হয়েছে। এমনকি এর সীমান্তবর্তী আবাসিক বিল্ডিংগুলোর কাছে নতুন কবর খোড়া হচ্ছে।

খনন কাজে নিযুক্ত সালেহ বলেন, ‘এই যে খনন যন্ত্রটি দেখতে পাচ্ছেন। কেবলমাত্র আমি ২০ টি কবর খনন করেছি। স্থানীয় চিকিত্সা কর্তৃপক্ষ বলছে, গত বছর যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এ বছর অ্যাডেনে মৃত্যুর হার বেড়ে চলেছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মে মাসে দুই সপ্তাহের মধ্যে শুধু ইয়েমেনের ওই শহরটিতে মোট মৃত্যু হয়েছে ৯৫০ জনের। মৃতের এই সংখ্যা ইয়েমেনে ২০১৫ সালে গৃহযুদ্ধ চলাকালীন ওই শহরে হতাহতের প্রায় অর্ধেক। শুধু করোনাতেই মারা গেছে প্রায় ৩৮৫ জন।

রোগের প্রতিরোধে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশরাক আল-সুবাই সিএনএনকে বলেন, ইয়েমেন যুদ্ধের মুখোমুখি হয়েছে এছাড়াও এই দেশটিতে তিনটি মহামারি হানা দিয়েছে। অর্থনৈতিক পতন, যুদ্ধ আর এখন করোনভাইরাসে দেশটি ক্ষতিগ্রস্ত। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ