রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইরাকের মার্কিন দূতাবাসের ভেতরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগদাদের গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এই ঘটনার কঠোর প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাগদার সরকার।

ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হাসান কারিম কাবি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

হাসান কারিম বলেন, রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক এলাকায় এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ইরাকের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ। মার্কিন সেনারা ইরাকের ভেতরে দীর্ঘদিন ধরে যে নানামুখী উসকানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে এটি তার সাথে যুক্ত হলো।

ইরাকের গণমাধ্যম খবর দিয়েছে, বাগদাদের গ্রিনজোনের ভেতরে মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। যখন ইরাকি জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে তখন আমেরিকা এই পরীক্ষা চালালো। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ