রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত

ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিদওয়ান আহমেদ রিজন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভাকে গ্রিন ঈশ্বরগঞ্জে রূপান্তরিত করতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কার্মসূচি হাতে নেয়া হয়।

আজ সোমবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়ে গেছে। তাই বেশি বেশি করে বৃক্ষরোপণ করাটা খুব জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ জুন মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। তারই পরিকল্পনা হিসেবে সাভার পৌরসভার পক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস সাত্তার, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, পৌর সচিব মুহা. কামরুল ইসলাম, কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ