রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত

কুমিল্লায় ৩ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় স্থগিত ফাইনাল প্রফ গ্রহণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন মেডিক্যাল ফাইনাল প্রফের পরীক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে নগরীর সার্কিট হাউজ সড়কে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, মেডিক্যাল সিস্টেমে প্রতি বছর নভেম্বর ও মে মাসে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত মে মাসে পরীক্ষা হয়নি। এতে আগামী সেপ্টেম্বরে ইন্টার্ন চিকিৎসক ঘাটতি দেখা দেবে।

তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ঐকমত্য তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্বে এমবিবিএস মে’ ২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ, চলমান করোনা সংকট মোকাবিলায় দ্রুত আসন্ন ইন্টার্ন চিকিৎসক ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা সমাধানে আপাতত মেডিক্যাল কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Image may contain: 1 person

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ