রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত

ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি: ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার মুহতামিম পীরে কামেল, শাইখুল হাদীস মাহবুবুর রহমান রোববার রাতে নিজ বাড়ীতে ঘুমে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, ১ স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গতকাল সোমবার সকাল ১১টায় সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজান নামাজে ইমামতি করেন- মরহুমের ছেলে ‌হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

জানাজার আগে বক্তব্য রাখেন- সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার সভাপতি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, চাকুন্দিয়া মাদরাসার মোহতামিম মাওলানা লোকমান হাকিম। ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হূমায়ুন কবির বুলুসহ আরও অনেকে। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ