রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া করোনা আক্রান্ত। তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের উত্তরপাড়া ও বিশ্বাসপাড়ার দুই জামে মসজিদসহ স্থানীয় আরো একাধিক মসজিদে জুমার নামাজের পরে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দাদপুরের মেম্বার আকবর মোল্লা, স্থানীয় ব্যবসায়ী মওলা বিশ্বাস এবং সাবেক মেম্বার জাফর সরদার পৃথক পৃথক ভাবে এ দোয়ার আয়োজন করেন।

উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া যাতে করোনামুক্ত হয়ে শিগগিরই সমাজ সেবায় অংশগ্রহণ করতে পারেন দোয়ায় সৃষ্টিকর্তার দরবারে এ কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এমএম মোশাররফ হোসেন মুশা মিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে আসে। খবরে জানানো হয়, ১০ জুলাই উপজেলা চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। রোববার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এখন তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

মোশাররফ হোসেন বোয়ালমারী উপজেলার তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এক যুগ ধরে এই উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ