রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঈশ্বরগঞ্জে বানভাসিদের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন।

আজ (২৯জুলাই) বুধবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জের বন্যাদুর্গত এলাকার ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা উপহার সামগ্রীর মাঝে ১০ কেজি  মিনিকেট চাল, ১ কেজি ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার তেল, হাফ কেজি নুডলস, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ছিলো।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ, ঈশ্বরগঞ্জ সংসদ সদস্যের প্রতিনিধি নুরুল ইসলাম সুরুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানোয়ার রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ