রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

করোনায় আক্রান্ত ময়মনসিংহের জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তার করোনা পজেটিভ এসেছে

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি জেলা প্রশাসকের গানম্যান সাইফুল ইসলাম ও গাড়িচালক বেলায়েত হোসেনের করোনা শনাক্ত হয়। সে কারণে তিনিও পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। রাতে সেই ফলাফলে করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এখনো ভালো আছে এবং তিনি আইসোলেশনে আছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, জেলা প্রশাসক মিজানুর রহমান জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি। সংক্রমণের শুরু থেকেই করোনা মোকাবেলায় নানা উদ্যোগ নিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

অপরদিকে গত ২৪ঘন্টায়, মমেকের পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদরের ১৮ জন। মুক্তাগাছা ৫জন, ত্রিশালে ৪জন,ভালুকা ৩জন, ঈশ্বরগঞ্জ ২জন, এবং তারাকান্দা ও গফরগাঁওয়ে একজন করে কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩০৩ জন এবং মৃত্যুবরণ করেছে ২৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ