রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ:হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি। >

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি নেত্রকোনায়
ট্রলার ডুবে মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে ট্রলার ডুবে ইন্তেকাল করেছেন ১৭ জন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। নিখোঁজ আছেন আরও দুজন।

আজ বুধবার ৫ আগস্ট দুপুরে ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।দুর্ঘটনায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে গেছে, মাদরাসার শিক্ষক–শিক্ষার্থীরা আজ দুপুর একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ