রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ভারতের কেরালায় ভূমিধস: মৃত ৫, নিখোঁজ ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে এখন পর্যন্ত ৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৮০ জন। মৌসুমি বৃষ্টির ফলে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে, উদ্ধার অভিযানে যাওয়াও কষ্টকর হচ্ছে।

প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কেরালার ইডুক্কি জেলার এ ভূমিধসের ঘটনায় ৮০ জনের বেশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

অতিবৃষ্টির কারণে কেরালার মুন্নারেও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজ্যটির ওই অঞ্চলে গত তিন দিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। ভূমিধসে বহু চা শ্রমিক আটকে পড়েছেন বলে অনুমান করছেন সংশ্লিষ্টরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ