রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আবুল ফয়সল টেকনাফ থানার নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সময়ের আলোচিত টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন মো. আবুল ফয়সল। তিনি এর আগে কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার ওই বদলির আদেশটি কার্যকর করা হয়। আগামীকাল রোববার মো. আবুল ফয়সল টেকনাফ থানায় যোগদান করবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। বর্তমানে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) এবিএমএস দোহা।

জানা যায়, ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর ছেলে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক পাসের পর ১৯৯৩ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আবুল ফয়সল।

২০০৯ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভের পর ফেনীর দাগনভূইয়া থানা, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা ও চৌদ্দগ্রাম এবং সর্বশেষ চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ