রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঢাকা দক্ষিণ সিটির ১০ লক্ষাধিক মানুষ বন্যায় পানিবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকটি এলাকা বন্যায় প্লাবিত। খিলগাঁও, বাসাবো, ডেমরা ও জুরাইন এলাকায় দুই সপ্তাহ ধরে পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ। পানি ভেঙ্গে বা নৌকায় করে যাতায়াত করতে হয় তাদের। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এসব মানুষকে।

বালু নদীর পানি বেড়ে যাওয়ায় এবার বন্যায় প্লাবিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাসিরাবাদ, দাসেরকান্দি, নন্দিপাড়া, বাঘপাড়া, ও টিটপাড়াসহ বেশ কয়েকটি এলাকা।

দুই সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি খিলগাঁও, বাসাবো, ডেমরা, জুড়াইন এলাকার নিম্নাঞ্চলের ১০ লাখের বেশি মানুষ। রাস্তাঘাট তলিয়ে থাকায় এসব এলাকায় এখন চলাচলের একমাত্র বাহন নৌকা। বন্যা পূর্ভাবাস কেন্দ্রে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এসব এলাকার পানি নেমে যাবে।

দৈনন্দিন জীবনযাপনে দূর্ভোগ আর কষ্টের শেষ নেই বানভাসীদের। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের সহায়তায় এগিয়ে এসেছেন। দুর্গত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুর জানান, এসব এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নগর ভবনের সাথে সমন্বয় করে বন্যা দুর্গত মানুষদের সব সুবিধা পৌঁছে দেয়ার কথা জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ