রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আল্লামা মুনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়া ভাদুঘর মাদরাসার মুহতামিম আল্লামা মুনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ রোববার এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা মনিরুজ্জামান রহ. দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি বহু মাদরাসা, মসজিদসহ বহু মারকাজের সাথে জড়িত ছিলেন। শিরক, বেদআত ও ভ্রান্ত মতাদর্শেল বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করেছেন।

হযরতের ইন্তেকালে দেশবাসী একজন প্রথিতযশা আলেমেদীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রাব্বুল আলামিন তার সকল নেককাজ কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ