রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সিলেটে মাদরাসা ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল: সিলেটের গোয়াইনঘাটে দারুস সালাম দারুল হাদীস লাফনাউট (মহিলা) মাদরাসার দাওরায়ে হাদীসের (সমাপনী ক্লাসের) ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির বিচারের দাবীতে লাফনাউট বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করে মাদরাসার আসসালাম ছাত্র সংসদ।

আজ ০৯ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে এ মানববন্ধন পালিত হয়।

কারী ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও মাদরাসার ছাত্র হাফিজ এহসান উল্লাহের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আয়্যুবুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মইন উদ্দিন, মাওলানা ইজ্জত উল্লাহ, মুহসিন আহমেদ, মামুনুর রশীদ, রহমত উল্লাহ, হাফিজ জসিম উদ্দিন, আনিসুর রহমান, বিলাল আহমদ রাসেল প্রমুখ।

মানববন্ধনে বিক্ষুব্ধ ছাত্রজনতা দাবী জানায়, ধর্ষণকারী হাতিম আলীর পুত্র জহির উদ্দিন (২৮), মৃত মুসলিমের পুত্র শরিফ উদ্দিন (২৯) ও মোহাম্মদের পুত্র ইকবাল হোসেন (৩০)সহ তার সহায়কদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।

জানা যায়, গত ০৩ আগস্ট (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদরাসার ছাত্রী উপজেলার আলীরগাঁও ইউনিয়নের রাউতগ্রাম থেকে কোওরবাজার (নানাবাড়ি) যাওয়ার পথে ধর্ষক জহির উদ্দিন ও তার সহায়কদের নিয়ে রাউতগ্রাম মসজিদের দক্ষিণে অবস্থিত সালামের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় অর্ধ কিলোমিটার দূরে ধর্ষক তার নিজ ঘরে আটকে রেখে ধর্ষণ করে। অপরদিকে তার সহায়করা ধর্ষিতার মা ও তার বোনকে হাত বেঁধে আটকে রাখে।

মানববন্ধনের শেষদিকে প্রশাসনের লোকজন এসে এর সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ