রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি আলেমরা। রোববার রাজধানীর মিরপুরে আলেমদের একটি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

আলেমরা বলছেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষও শুরু করা যায়নি।

এছাড়া দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আলেমরা মনে করেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ব্যবস্থাপনায় পরিচালিত। যেমন দেশের কওমি মাদরাসাসমূহ। এ সকল আবাসিক প্রতিষ্ঠান বা কওমি মাদরাসা খোলা থাকলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে না। তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো অবিলম্বে খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মিরপুর-১৩ দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহয়া মাহমুদ, বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।

এছাড়া জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস আল্লামা শেখ আজিমুদ্দিন, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান মুফতি খোরশেদ আলম কাসেমি, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুল হক কাসেমি, খাদেমুল ইসলামের মুহতামিম মুফতি শহিদুল্লাহ কাসেমী, বাইতুস সালাম পল্লবীর মুহতামিম মুফতি সাইফুজ্জামান, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, দারুল উলুম মিরপুর-৬ এর শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম কাসেমী, জামিয়া আশরাফিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, জামিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সিফাত উল্লাহসহ প্রমূখ আলেমরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ