রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ত্রাণ নিয়ে লেবানন পোঁছেছে বাংলাদেশ বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট লেবানন পৌঁছেছে। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের ক্রু টিম নিয়ে সি-১৩০ জে পরিবহন বিমানটি রোববার (৯ জুলাই) বিমানটি ঢাকা ত্যাগ করেছিলো।

সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটিতে প্রায় দুই টন চিকিৎসা সামগ্রী, আট টন জরুরি খাদ্য ও দুই টন খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী ১২ আগস্ট ফিরতি পথে লেবাননে থাকা বাংলাদেশিদের এই বিমানেই ফিরিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, লেবাননের সমুদ্র বন্দরের কাছে একটি গোডাউনের ভিতর বিস্ফোরনে শতাধিক লোক মারা যায়। এরমধ্যে ৩ জন বাংলাদেশিও রয়েছেন। আহত হন আরো ৫ হাজার যাদের মধ্যে লেবাননে জাতীসংঘ শান্তি মিশনে কর্মরত ২৫ জন বাংলাদেশী নৌবাহিনীর সদস্য রয়েছেন। সূত্র জানায়, আহত সদস্য ছাড়াও আরো কিছু লোককে বিমানের ফিরতি যাত্রায় নিয়ে আসা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ