রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আযাদ দ্বীনী এদারায়ে তালীম হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ১৪৪১ হিজরি সনের হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

১১ আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় এদারার সভাপতি শায়খ মাও. জিয়াউদ্দীন, মহাসচিব মাও. আব্দুল বছীর, সহ-মহাসচিব হাফিয মাও. মুহসিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মাও. মুহিব্বুল হক গাছবাড়ী, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাও. সৈয়দ আব্দুর রহমান, প্রকাশনা সম্পাদক মাও. এনামুল হক বহরগ্রামী প্রমুখের উপস্থিতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের সংক্ষিপ্ত পরিসংখ্যান: মোট পরীক্ষার্থী ১৩৪৭ জন, মোট উপস্থিত ৯৯৩ জন, মোট অনুপস্থিত ৩৫৪ জন, মোট কৃতকার্য ৮৪৮ জন, মোট অকৃতকার্য ১৪৫ জন, মুমতায ৩৫০ জন, জায়্যিদ জিদ্দান ৩৬৯ জন, জায়্যিদ ৯৯ জন, মাকবুল ৩০ জন, পাসের হার ৮৫.৩৯%।

বিগত এপ্রিল মাসে ১৪৪০-৪১ হিজরি শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিলো। এরপর বিগত ১২ জুলাই সরকার কর্তৃক হিফজ বিভাগ খোলে দেওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার পর বিগত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ০৭ দিনে ০৪টি পরীক্ষা কেন্দ্রে হিফয বিভাগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ