রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

চার মাস পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় চার মাস বন্ধ থাকার পর শুরু হলো হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রম।

মামলা শুনানি ও নিষ্পত্তি করতে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টের ১৮টি নিয়মিত বেঞ্চ ও ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে আজও আপিল বিভাগে ভার্চুয়াল কার্যক্রম চলবে।

শারীরিক উপস্থিতিতে নিয়মিত ১৮টি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত এবং পাঁচটি একক বেঞ্চ। আর, ভার্চুয়াল ৩৫টি বেঞ্চের মধ্যে দ্বৈত বেঞ্চ ২৪টি, আর একক বেঞ্চ ১১টি।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দুই সপ্তাহের ছুটি শুরু হয়।

২৮ মার্চ আদালত খোলার কথা থাকলেও করোনা সংক্রমণ রোধে ২৫ মার্চ দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি। পরে জরুরি জামিন শুনানি নিষ্পত্তির জন্য ভার্চুয়াল আদালত চালু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ