রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

তাকমীল জামাতের পরীক্ষা বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: হাইআতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাকমীল জামাতের পরীক্ষা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় হাইআতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

‘দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর’। সম্প্রতি ফেসবুকে এমন একটি গুজব ছড়িয়ে পরার পর আল-হাইআতুল উলইয়া এ তথ্য জানায়।

হাইআতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এক সতর্কতামুলক স্টাটাসে বলা হয়েছে, ‘আল-হাইআতুল উলইয়া থেকে ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার কোনো তা‌রিখ এখনও নির্ধারণ হয়‌নি। এক‌টি মহল হাইআতুল উলইয়ার প্যাড স্ক্যান করে ৭সেপ্টেম্বর থেকে পরীক্ষার তা‌রিখ নির্ধারণ করা হয়েছে মর্মে গুজব ছড়াচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ