রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়।

সেখানে বলা হয়েছে, ‘১৯৮৩ ব্যাচের কৃতি অ্যালামনাস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শহীদুল হক করোনা আক্রান্ত। তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন।’ বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

শহীদুল হক সচিব থেকে অবসর নেয়ার পর নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।

-এএ