সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

স্বাস্থ্য বুলেটিন একেবারে বন্ধ না করার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যবিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দু’দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিদিনের আপডেট বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মধ্যে শৈথিল্য দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার তিনি সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্যবিভাগের আপডেট বন্ধ হলে মানুষের মধ্যে শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডাল-পালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে, তাই বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও অনুরোধ জানান ওবায়দুল কাদের।

কোনো ধরনের অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনার এ সময়ে সংক্রমণ রোধের স্বার্থে সরকার জনসমাবেশ বা কোনো ধরনের লোকসমাগম বন্ধ ঘোষণা করেছে। এমন সময় মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি করোনার সংক্রমণকে উৎসাহিত করতে পারে।

মন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো মামলার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এ সময়ে সবাইকে ধৈর্য্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ