রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সিলেটে সড়ক দুর্ঘটনায় শ্যালক নিহত, গুরুতর আহত দুলাভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট অফিস: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার উপজেলার নাজিরবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহা. মুজিব (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুস সালাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

বুধবার (১২ আগস্ট) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহা. মুজিব (১৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গোলসা গ্রামের সদই মিয়ার পুত্র। অপর আহত আব্দুস সালামকে (৩৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউপির গহরপুর (রতনপুর) গ্রামের সাইম উল্লাহর পুত্র। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক।

তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ১৫-০১১৯) দক্ষিণ সুরমার নাজিরবাজারের দক্ষিণের ব্রিজ থেকে নেমেই একই দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল পুরোটাই এনা বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মুজিবের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। মোটরসাইকেলের অন্য আরোহী আব্দুস সালামও মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমার থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও এনা বাসের চালককে আটক করতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ