রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফরিদপুরের মধুখালীতে ইমাম-মুয়াজ্জিন ঐক্য সংগঠনের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের মধুখালীতে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় মধুখালী উপজেলার, বাগাটের ঘোপঘাট বাস স্ট্যান্ড জামে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ইমাম-মুয়াজ্জিন ঐক্য সংগঠনের মূল উদ্দেশ্য হলো, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ সাধন অর্থাৎ বিপদ-আপদে একতাবদ্ধ হয়ে পথ চলা।

সংগঠনের উদ্যোক্তা, সাধারণ সম্পাদক ও উজানদিয়া পুর্বপাড়া জামে মসজিদ ইমাম হাফেজ মাওলানা মুহা. আলম হোসেন জানান, সভায় যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ইমামরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। কুরআন হাদীসের আলোকে কথা বলবেন। হক্ক কথা বলবেন। শুধু মাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে ভয় পাবেন না।

মসজিদের ইমামকে অন্যায় ভাবে কেউ হয়রানি করলে সংগঠনের সকল ইমামরা তার পাশে থাকবেন বলেও জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাওলানা সিফাতুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহা. নায়েব আলি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহা. দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক হাফেজ মুহা. জাহিদ বিন আজিজ, মধুখালি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মধুখালি উপজেলা শাখা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ